দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা, আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভিড়তে শুরু করে।
এর আগে, সোমবার রাত ১২টা ৪০ মিনিট থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং রাত ২টা ১০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচলা বন্ধ থাকে। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। এতে কনকনে শীতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
ঘাটের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ গণমাধ্যমকে জানান, কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
এও