দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুর হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের অভিযোগ, সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সরিষাবাড়ী শিমলাপল্লী তাড়িয়াপাড়ায় ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা। হামলাকারীরা ঈগলের ১০ জন কর্মীকে মারধর করেছে। এর মধ্যে ৭ জনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
সরিষাবাড়ি থানার অভিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শফিউর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনা জানার পর তিনি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।
কেএইচ