দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা চাই এ দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। কাজেই নির্বাচন সুষ্ঠু হবেই।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর নয়াসড়ক এলাকায় প্রচারপত্র বিলির সময় এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা নির্বাচনে সহায়ক হিসেবে কাজ করবে। বিএনপি এখন জ্বালাও-পোড়াও আর গুপ্তহত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তারা কোনো রাজনৈতিক দল না। রাজনৈতিক পরিপক্বতার অভাবে তারা আজ ধ্বংসের মুখে পড়েছে।
উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও সিলেট-১ আসনে আরও চার প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন- ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আবদুল বাছিত।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৩০ হাজার ৮৩৩ জন, নারী ভোটার ৩ লাখ ৩ হাজার ১৮১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
আরএ