দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সমর্থনে মিছিল হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) ভোরে জেলা বিএনপি উদ্যোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের রামগতিতে এ মিছিল হয়। মিছিলে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা অবরোধের সমর্থনে এবং নির্বাচন বর্জনের নানা স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আগামী ৭ জানুয়ারি পিঠা ভাগাভাগি ও ডামি নির্বাচন হচ্ছে। বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। ৭ জানুয়ারি বাংলার জনগণও এই নির্বাচন বর্জন করবে।
জেবি