দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ফাঁসি হওয়া যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী, স্বাধীনতা যুদ্ধে পরাজিতদের পরিবারের সবাই ঐক্যবদ্ধ হয়েছে খুনি তারেক জিয়ার নেতৃত্বে। বিদেশে বসে তারেক জিয়ার নির্দেশে এখানে বাসে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।
রোববার (২৪ ডিসেম্বর) মাদারীপুর-১ (শিবচর) আসনের দক্ষিণ বহেরাতলায় নির্বাচনি জনসভা শেষে সাংবাদিকদের কাছে চিফ হুইপ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যেমন আমরা পদ্মা সেতু করেছি তেমনি আমরা নির্বাচনও করব। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এদিন তিনি দক্ষিণ বহেরাতলা ও কুতুবপুর ইউনিয়নের আরও কয়কটি স্থানে জনসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. লতিফ মোল্লা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেবি