দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতা মামলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী ও ছাত্রদল কর্মী আবু সাঈদকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে তাদের আটক করে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় দায়ের করা নাশকতার মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন হান্নান চৌধুরী।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান বলেন, ২৮ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় দায়ের করা নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি আ. হান্নান চৌধুরীকে রাতে হরেন্দা গ্রামের নিজ বাড়ি থেকে ও বাগজানা ইউনিয়ন ছাত্রদলের কর্মী ভীমপুর গ্রামের দুলালের ছেলে আবু সাঈদকে গ্রেপ্তার করার পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেবি