দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূইয়ার জায়লস্কর মুইনিয়া চিশতীয়া স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙণে এ অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামাল নাসের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের বিএন্ড আইটির মহা পরিচালক এসএম মঞ্জুর, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর আবদুল মালেক মল্লিক, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান মজুমদার, ড. হুমায়ুম কবির, প্রফেসর ইমতিয়াজ আহমেদ, নরসিংদী কলেজের প্রফেসর মাহবুবুর রহমা, জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের উপ-পরিচালক ডা. মোহাম্মদ শেহাব উদ্দিন, ফেনী জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, ব্যাংক কর্মকর্তা মো. নাসিমুল হক চিশতী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আ এ শেখ মো. আছরারুল হক চিশতী।
অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেবি