দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, প্রার্থীদের আচরণবিধি সংযতভাবে মেনে কাজ করার জন্য বলা হয়েছে। ভোটারদের জন্য আইন করা হয়েছে। তারা যেন ভয় না পায় নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জে প্রিজাইডিং অফিসার এবং পরে ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিভিন্ন সময়ে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ও অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, অভিযোগ, আচরণবিধির জন্য অনুসন্ধান কমিটি রয়েছে। তারা বিভিন্ন সময় মাঠপর্যায়ে তদন্ত করছেন। আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কেউ যদি আচরণ ভঙ্গ করে তদন্ত কমিটি তদন্তের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানাসহ প্রার্থিতা বাতিল করা হতে পারে। যারা অস্থিতিশীল পরিস্থিতি, বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।
জেবি