দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় ইসমাইল হোসেন বাচ্চু (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াজী হাজি নাতির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন বাচ্চু উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াজী হাজি নাতির বাড়ির ছায়দুল হকের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির পুকুরে গোসল করার সময় নোয়াজী হাজি নাতির বাড়ির জাকির হোসেনের স্ত্রী বিবি কুলসুম এবং একই বাড়ির মিজানুর রহমানের স্ত্রী তাজ নাহার বেগমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। পরে পুরুষ সদস্যরা রাত ৮টার দিকে বাড়িতে এলে আবার দুই পরিবারের মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে দুই পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন অজ্ঞান হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে দেলোয়ার হোসেন অভিযোগ বলেন, দুপুরে দুই পরিবারের মধ্যে পুকুর ঘাটে ঝগড়া হয়। পরে রাত ৮টার দিকে আমার বাবার চাচাতো ভাই আব্দুল মালেক ও তার ছেলে হাসান হামলা চালায়। এ সময় তাদের আরও কয়েকজন আত্মীয় স্বজন ছিল। তাদের মারধরে আমার বাবা মারা গেছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, পুলিশ রাতেই কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনালেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হচ্ছে।
কেএইচ