দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নৌকার প্রার্থী হচ্ছে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে জননেত্রী শেখ হাসিনা বিজয়ী হয়। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়। তাই এদেশের জনগণ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে। আর জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো হবেন। এ সময় তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার (২২ ডিসেম্বর) শরীয়তপুর-২ নির্বাচনি এলাকার নড়িয়া পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, নৌকায় ভোট দিলে দেশে বড় বড় উন্নয়ন হয়। দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার থাকলেই সম্ভব হয়।
২০১৮ সালে নৌকায় ভোট দিয়ে আপনারা আমাকে এমপি হিসেবে সংসদে পাঠিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনার বদৌলতে নড়িয়া-সখিপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাইতো নড়িয়ায় এখন নদীভাঙন নেই, পর্যটন এলাকায় রুপান্তরিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাহমিনা খাতুন শিলু, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস- চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ রাড়ী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভিপি চুন্নু, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার মল্লিক, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী ছৈয়াল, ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সামসুন্নাহার মায়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেবি