দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইল এস, এম সুলতান স্মৃতি সংগ্রহ শালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শিশুস্বর্গে এ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু শিল্পী তাদের ভাবনায় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন চিত্র তুলে ধরে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল।
অনুষ্ঠানে এস, এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন এস, এম, সুলতান বেঙ্গল ও চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, চিত্রশিল্পী বলদেব অধিকারী ও সুলতান স্মৃতি সংগ্রহশালার সহকারী কিউরেটর মেহেদী হাসান প্রমুখ।
জেবি