দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘোষণা দিয়ে ২-৪ জন নিয়ে একটা রাস্তায় দৌড়াদৌড়ি করে, নাশকতা করে। অসহযোগ মানেতো এই নাশকতা নয়। অসহযোগ মানে কী ট্রেনের মধ্যে আগুন দিয়ে নারী-শিশুদের হত্যা করা? যারা এই নাশকতা করে, সহিংসতা করে তারাতো অসহযোগের মানেই বুঝে না। অসহযোগ করার তাদের কোনো সুযোগও নেই। জনগণ তাদের সঙ্গে নেই। জনগণকে ছাড়া অসহযোগ করা যায় না।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতৃত্বাধীন জোটকে উদ্দেশ্যে করে এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, তারা কার বিরুদ্ধে অসহযোগ করছে? কাকে নিয়ে অসহযোগ করছে? তাদের সঙ্গেতো লোকজন দেখি না। অসহযোগ আন্দোলন তখন হয় যখন একটি রাষ্ট্রের থেকে স্বাধীনতা চায় জনগোষ্ঠী। তখন একেবারে দমন-পীড়নশীল রাষ্ট্রের বিরুদ্ধে স্বাধীনতা চেয়ে অসহযোগ আন্দোলন করে। যখন আমরা ১৯৭১ সালে স্বাধীনতা চেয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি। সেটি সফল অসহযোগ হয়েছিল। ব্রিটিশবিরোধী আন্দোলনে গান্ধিজি অসহযোগ আন্দোলন করেছেন। সফল অসহযোগ এগুলো।
তিনি আরও বলেন, এ এলাকার মানুষের যতো প্রত্যাশা ছিল সেগুলোর বইরেও আরও অনেক বেশি উন্নয়ন আমরা করেছি। মানুষ শেখ হাসিনার উপর খুশি, নৌকার প্রতি খুশি। তারা তাদের এমপির উপরও খুশি। তারা আগামী নির্বাচনে তাদের বর্তমান এমপিকেই আবার ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়া, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি