দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আবার ওয়ান ইলেভেনের মত সরকারের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর বসুরহাটে মায়ের কবর জিয়ারত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন ওবায়দুল কাদের। এ সময় পথসভায় এমন মন্তব্য করেন তিনি।
এসময় বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গনতন্ত্র বাচাতে হলে নির্বাচন বাচাতে হবে। নির্বাচনে যারা বাধা দেবে তাদের জেলে যেতে হবে। চোরাগোপ্তা হামলার পেছনে বিএনপির নীতি নির্ধারকরাই দায়ী।
ওবায়দুল কাদের বলেন, আমার এলাকার অনেক বেকার ছেলে-মেয়ে আছে। এদের জন্য আমার কিছু করতে হবে। আমার মাথায় আছে।
তিনি বলেন, এখানে (নিজ নির্বাচনি এলাকায়) উন্নয়ন আর বাকি নেই, কর্মসংস্থানের একটু ঘাটতি আছে। সেটার আমি সর্বাত্মক প্রয়াস পালিয়ে যাচ্ছি। এখন নির্বাচন, অফিসে সারা দেশের মানুষ আসে, এমপিরা আসে, প্রার্থীরা আসে নানা কাজে। সেখানে গিয়ে চাকরির জন্য চিল্লাচিল্লি, এটাতে আমাদের ইজ্জত থাকে নাকি তোমাদের ইজ্জত থাকে। সেখানে চাকরির জন্য চিল্লাচিল্লি করা দুঃখের বিষয়, আমার দায়িত্ব আছে।
আমার একটা দুঃখ, পরীক্ষা সরকারি নিয়মে হয়, লিখিত পরীক্ষায় টিকতে হবে। লিখিত পরীক্ষায় না টিকলে আওয়ামী লীগ করে কারো চাকরি হবে? এসব দাবি আমি কীভাবে মানি, বলেন? একটু পড়াশোনা করতে হবে। তোমাদের চেয়ে লিখিত পরীক্ষায় শিবিরের ছেলেরা, বিএনপির ছেলেরা বেশি পাস করে। পড়াশোনা না করে পরীক্ষা দিলে তো ফেল করবে।
এ সময় তার ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এও