দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভুঞা উপজেলায় আগুনে পুড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম জাকিয়া খাতুন (৭০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরে কোনো পু্রুষ মানুষ ছিল না। অন্য নারীরা ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেও দীর্ঘদিন যাবত জাকিয়া খাতুন প্যরালাইসড রোগী ছিলেন। আগুনের তীব্রতায় তিনি বের হতে না পেরে ওখানেই মৃত্যুবরণ করেন।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জেবি