দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কার্যক্রম করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের উপকণ্ঠে মুক্তারপুর স্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম করে তারা। এ সময় স্থানীয় গাড়িচালক, যাত্রী, পথচারী ও স্থানীয় জনসাধারণের মধ্যে বিভিন্ন আহ্বান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
বিতরণকৃত লিফলেটে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন, ভোট কাজে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব পালন থেকে বিরত, সরকারকে কর প্রদান না করা, ব্যাংকে লেনদেন না করা, বিএনপি নেতাকর্মীদের মামলায় হাজিরা না দেওয়াসহ বিভিন্ন আহ্বান জানানো হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি আবুল হাশেমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জেবি