দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ নগরীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শহরের এক নম্বর রেল গেইট এলাকায় রেলওয়ে টিনশেড মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বন্দর উপজেলার র্যালি ২নং আবাসিক এলাকা মৃত ওসমান গণি দেওয়ানের ছেলে মো. রবিন দেওয়ান (৪২), নগরীর শীতলক্ষ্যা তোলারাম মোড়ের ৪১ নং বি কে রোড এলাকার মৃত আব্দুল কালামের ছেলে মো. সোবাহান ওরফে শান্ত (৪০) ও নগরীর খানপুর মেইন রোড এলাকার মৃত মো. শুক্কুর আলীর ছেলে মাসুদ রানা (৩৮)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) সনদ বড়ুয়া। তিনি জানান, বুধবার ওই তিনজনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা আটকরা পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার কথা স্বীকার করে।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি দল পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে রবিন দেওয়ান, সোবাহান ওরফে শান্ত ও মাসুদ রানাকে আটক করে। প্রাথমিক তদন্ত বেড়িয়ে আসে তারা অশ্লীল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে, স্থানীয় কিশোর ও স্কুলপডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) সনদ বড়ুয়া জানান, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছে র্যাব। এরপর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেবি