দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া বাজারের পাশে ভুট্টা ক্ষেতে মধ্যে মরিয়ম নামের আট বছরের মেয়েকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবেদ হাসান বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ইকবাল হোসেনের বড় মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মরিয়ম ( ৯)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টার দিকে বাড়ি থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায় বাজারের পাশেই হাড়িভাঙ্গা মাঠে ভুট্টা ক্ষেতের মধ্যে। পরবর্তীতে তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। আশা করি দ্রুতই অপরাধী ধরা পড়বে। এদিকে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি