দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
আয়োজকরা বলছেন এবার ইজতেমায় লক্ষাধিক মুসুল্লির সমাগম হবে। এছাড়াও দেশি মুসুল্লিদের পাশাপাশি ভারত, সৌদি আরব ও ইন্দোনেশিয়া থেকেও আসা মুসুল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করেছে।
দেশের বিভিন্ন স্থান থেকে ইজতেমায় আসা মুসুল্লিদের কেনাকাটার সুবিধার জন্য মাঠের পাশে গড়ে উঠেছে অর্ধশতাধিক বিভিন্ন ইসলামিক পণ্যের দোকান। যেখানে তিন দিনে অর্ধ কোটি টাকা ব্যবসা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ইজতেমায় মুসুল্লিদের জন্য তিনশত অস্থায়ী টয়লেট, চারটি পয়েন্টে ওজুখানা ও গোসলখানা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ফজরের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
জেবি