দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সদর উপজেলার গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙনে তিনি সভা করেন।
শেখহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস আলী ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাপস কুমার পাঠক, শেখহাটি ইউনিয়নের চেয়ানম্যান গোলোক বিশ্বাস প্রমুখ। পরে তিনি শেখহাটি ইউনিয়েনর হাট-বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
সভায় কবিরুল হক মুক্তি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন করেছে। এরই ধারাবাহিতকায় আমার নির্বাচনি এলাকা (সদরের একাংশ ও কালিয়া উপজেলা) বিগত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেবি