দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময় সভা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে হবে।
সেই লক্ষে প্রত্যেক প্রিজাইডিং অফিসারকে কাজ করতে হবে। কোনোভাবেই যেন ভোটকেন্দ্রের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।
ভোটকেন্দ্রের বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। তারা তাদের দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রের ভেতরের সব দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে আপনাদের।
জেবি