দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গায় বাস মালিক সমিতির লাল বাহিনী নামক মহাসড়ক পাহাদারদের ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত এসপি) সজিব খান জানান, সাতক্ষীরা সদর থানার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের আব্দুল মাজেদ সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাকা রাস্তার ওপর ঝাউডাঙ্গা হতে কলারোয়াগামী ইজিবাইকের সঙ্গে কলারোয়া হতে ঝাউডাঙ্গাগামী ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ভ্যানচালক সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রামের নিয়ামত গাজীর ছেলে আব্দুর রউফ (৬০) মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারে, মালিক সমিতির লাল বাহিনীর সদস্য ও ওয়ারিয়া গ্রামের আকবরের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং পাথরঘাটা গ্রামের আহাদ আলীর ছেলে শাহজাহান (৫৫) ইজিবাইক তাড়া করলে ইজিবাইক চালক রউফ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আব্দুর রউফ ঘটনাস্থলে নিহত হন। এরপর সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে পুলিশ যায়। বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক আছে।
রউফের পরিবারের পক্ষে বিউটি খাতুন বলেন, লাল বাহিনীর ধাওয়ায় দুর্ঘটনায় পতিত হয়ে ইজিবাইক চালক রউফ নিহত হয়েছেন। এ ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জেবি