দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর বাজারে উঠান বৈঠক করেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
এ সময় তার সঙ্গে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গিবাড়ী সোনারং এলাকায় উঠান বৈঠক করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা। তার উঠান বৈঠকে শতাধিক মানুষ অংশ নেয়।
জেবি