দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্যরকম এক শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে মানুষের মাঝে। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও বিকেল হতে না হতেই শুরু হচ্ছে কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস।
বিকেল থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত থাকছে ঘন কুয়াশায় ঢাকা। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডার কারণে হাট-বাজার, রাস্তায় লোক সমাগম কমে এসেছে। দেশের অন্যান্য জেলার তুলনায় এই মৌসুমে অধিকাংশ সময় সর্বনিম্ন তাপমাত্রা থাকে পঞ্চগড়ে।
এ জেলার শীত মানে দুমাস আগে আসা আর দুমাস পরে বিদায় নেওয়া। পঞ্চগড়ে মানুষের মাঝে শীতের অনুভূতি থাকে প্রায় ৫ মাস। দীর্ঘ সময়ের কারণে মানবেতর জীবন-যাপন শুরু হয় নিম্ন ও অসহায় মানুষজনের মধ্যে। শীত নিবারণের জন্য অনেকেই ছুটছে সরকারি ও বেসরকারি অফিসগুলোতে। কেউ কেউ আবার ধরনা দিচ্ছেন বিত্তবানদের কাছে। অনেকে আবার খড়কুটো জ্বালিয়ে দিনাতিপাত করছে। গত পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা রেকর্ড করেন ১০.১ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রাসেল শাহ জানান, দিন দিন শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। জানুয়ারির শুরু থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়বে। দিনের বেলায় অধিকাংশ সময় সূর্যের মুখ দেখা মিলবে না।
জেবি