দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জনগণের সম্পৃক্ততা হারালে তা ঠিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও তেমন হবে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনি প্রচারণা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি-জামাত তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে।
এর আগে মন্ত্রী তিন লাখ পীর এলাকায় একটি পথসভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি