দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ।
আটক রোহিঙ্গারা হলেন- নাসিমা (২১) ও সাঈদ (২৬)। তারা কক্সবাজারের টেকনাফ ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। তারা স্বামী স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করতে এসেছিলেন।
পুলিশ জানায়, স্বামী স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে। এসময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে তাদের আটক করে পাসপোর্ট অফিসের লোকজন। পরে কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
আরএ