দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকায় বাস-ট্রাকসহ চারটি যানবাহন ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। এতে ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহণ করলে পিছু হটে হরতাল সমর্থনকারীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর একটার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ-দুবলাগাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পলাশবাড়ী থানার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
জেবি