দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে হরতালের মিছিল থেকে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলার চৌমুহনী পূর্ব বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, চৌমুহনী পৌরসভা বিএনপির প্রচার সম্পাদক কফিল উদ্দিন সুফল, চৌমুহনী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সোহেল ও যুবদল নেতা মো. জহিরুল ইসলাম সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি চৌমুহনী পৌরসভার ব্যাংক রোড থেকে বের হয়ে কাছারি বাড়ি মসজিদ মোড়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে।
জেবি