দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বড়াইগ্রামের পরিত্যক্ত করম আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় পরিত্যক্ত করম আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যালয়ের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, খোলা মাঠের মধ্যে বিদ্যালয়টি টিন দিয়ে নির্মিত। হঠাৎ বিদ্যালয়ের ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বিদ্যালয়টি পুড়ে যায়।
বনপাড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মইদুর রহমান জানান, তারা আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানাতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
জেবি