দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতীক বরাদ্দ পেয়ে হাতে লিফলেট নিয়ে নির্বাচনি প্রচারণায় নেমেছেন নাটোরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার ফতেঙ্গা পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন স্থানীয় সংসদ সদস্য ও নৌকার মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল।
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। হাতে নৌকা প্রতীকের লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।
নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন এলাকার মানুষের সেবা করার জন্য। এলাকার মানুষের সমস্যার সমাধান করে জীবনমান উন্নত করতে কাজ করার জন্য।
তিনি দুইবার এমপি থেকে এলাকার মানুষের মনে স্থান করে নিয়েছেন। তাই তার নির্বাচনি প্রচারণায় বের হওয়ার কথা শুনেই তার সমর্থকরা রাস্তায় বের হয়ে পড়েছে।
তিনি মনে করেন, এলাকার ভোটাররা পূর্বের মতো এবারও তাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
জেবি