দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ করা হয়। তাকে আগামী ২৪ ডিসেম্বর স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখা দেওয়া কথা বলা হয়।
শোকজে উল্লেখ করা হয়েছে, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে ১৮ ডিসেস্বর কুমিল্লা মহানগরের ০৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন।
ওই বৈঠকে আপনি ‘যদি কোনো বিএনপি এবং জামায়াতের কোনো কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত, ঠ্যাং ভেঙে দেবেন। আমি আ. ক. ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি’ মর্মে উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন।
আপনার ওই বক্তব্যের কারণে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং এতে আপনি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন মর্মে দৃষ্ট হয়।
এই অবস্থায় ওই বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, ২৪ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শাবেন।
ডিপি/