দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-২ (সদর ) আসনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টেুরেন্ট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ।
সভা সঞ্চালনা করেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন মিয়াজি। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল ও ফেনী পৌর সভার সাবেক মেয়র হাজি আলা উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আইনূর কবির শামীম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মিলন প্রমুখ।
মতবিনিময় সভায় নিজাম উদ্দিন হাজারী এমপি আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
জেবি