দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪টি আসনের ২২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার খান আবি মোহাম্মদ শাহানুর খান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নির্বাচনে ১০টি দলের ১৯ জন প্রার্থী এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলগুলোর প্রার্থীদেরকে তাদের দলের নিজস্ব প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের ঈগল এবং ট্রাক প্রতীক বরাদ্দ করা হয়। পটুয়াখালী ১, ৩ ও ৪ আসনে ৬ জন করে প্রার্থী এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনে ৪ জন প্রার্থী তাদের প্রতীক গ্রহন করেছেন।
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল), তরিকত ফেডারেশনের মো. খলিলুর রহমান (ফুলের মালা), জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন (ছড়ি), এনপিপির মো. নজরুল ইসলাম (আম) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার (ডাব) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) জোবায়ের হোসেন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মাহাবুবুল আলম (সোনালী আঁশ), জাতীয় পার্টির প্রার্থী মহসিন হাওলাদার (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এস, এম শাহজাদা (নৌকা), জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির ছাইফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলম (একতারা), বিএনএফ’র এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লে. জেনারেল আবুল হোসেন (ঈগল) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. মহিববুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আব্দুল মন্নান হাওলাদার (লাঙ্গল), জাসদের বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (মশাল), বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইন (ডাব), স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার (ঈগল) এবং আরেক স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটন (ট্রাক) প্রতীক পেয়েছেন।
এইউ