দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিরা তাদের প্রতীক গ্রহণ করেন। এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাটোরের ৪টি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বর্তমান এমপি শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ (সদর- নলডাঙ্গা) আসনে বর্তমান এমপি শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বর্তমান এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এছাড়া নাটোরের ৪টি আসনেই নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ প্রতীক পেয়েছেন ঈগল পাখি, নাটোর-২ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পেয়েছেন ট্রাক প্রতীক, নাটোর-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম পেয়েছেন ঈগল পাখি প্রতীক এবং নাটোর-৪ আসনে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ট্রাক প্রতীক। প্রত্যেক প্রার্থীই নানা উন্নয়নের কথা বলে নির্বাচনে শতভাগ বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এইউ