• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

যশোরে স্বতন্ত্রদের পছন্দের শীর্ষে ট্রাক, ঈগল প্রতীক

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
  ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের শীর্ষে ট্রাক ও ঈগল প্রতীক। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণবিধি মানার নির্দেশনা দেওয়া দেন রিটার্নিং কর্মকর্তা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন প্রমুখ। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা।

যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত শেখ আফিল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন (ট্রাক), জাতীয় পার্টির আক্তারুজ্জামান (লাঙ্গল) প্রতীক পেয়েছেন। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. তৌহিদুজ্জামান তুহিন (নৌকা), স্বতন্ত্র আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম (ট্রাক), স্বতন্ত্র এসএম হাবিবুর রহমান (ঈগল পাখি), জাতীয় পার্টির ফিরোজ শাহ (লাঙ্গল) ও বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল (ডাব), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) শামছুল হক (টেলিভিশন) প্রতীক পেয়েছেন।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত কাজী নাবিল আহমেদ (নৌকা), স্বতন্ত্র সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল (কুলা), জাতীর পার্টির মাহবুব আলম (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায় (আম), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান (বটগাছ), তৃণমুল বিএনপি মো. কামরুজ্জামান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান (নোঙ্গর) প্রতীক পেয়েছেন। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের রণজিৎ কুমার রায় (ঈগল), তৃণমূল বিএনপির অব. লে. ক. এম শাব্বির আহমেদকে (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল (নোঙ্গর), ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী (মিনার) ও জাতীয় পার্টির জহুরুল হককে (লাঙ্গল) প্রতীক দেওয়া হয়েছে । এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল হওয়ায় নয়া সমীকরণ চলছে ভোটের রাজনীতিতে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (নৌকা), স্বতন্ত্র ইয়াকুব আলী (ঈগল), তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী (মিনার) ও জাতীয় পার্টির এমএ হালিম (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এইচএম আমির হোসেন (কাঁচি), আজিজুল ইসলাম (ঈগল) ও জাতীয় পার্টির জিএম হাসানকে (লাঙ্গল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

গাইবান্ধার ৫টি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, যশোরের ৬টি সংসদীয় আসনের ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ শেষে প্রতিটি আসনেই প্রার্থী ও প্রার্থীদের প্রধান এজেন্টদের সঙ্গে নির্বাচনি আচারণ বিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ইতোমধ্যে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহনযোগ্য ভোটগ্রহণের পরিবেশ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এইউ

  • যশোর
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।