দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা নগরীর ঝাউতলা থেকে সাটার ভেঙে একটি ফার্মেসির ওষুধ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। গত ১০ ডিসেম্বর চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কুতুপপুর এলাকার মাসুম রেজা, সানারপাড়ের সামাদ (৪২), একই এলাকার সানি (১৮) ও সানা উল্ল্যাহ।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কামরান হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার আবদুল মান্নান জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় নগরীর ঝাউতলায় একটি ওষুধের দোকানে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রেখে তালা ভেঙে মালামাল লুটে নেয় চক্রটি। এ ঘটনায় দোকানের মালিক খাঁন ফার্মেসির স্বত্বাধিকারী রাসেল আহমেদ কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এইউ