দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকর্মী হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির বিভিন্ন সড়ক অবরোধ করেছে সংগঠনটি। ইউপিডিএফের ডাকা সকাল–সন্ধ্যা সড়ক অবরোধের কারণে আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ উপজেলাগুলোর মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) শহরের ভেতর ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলও অপেক্ষাকৃত কম দেখা গেছে। ইউপিডিএফ সমর্থকেরা সকাল থেকে বিভিন্ন উপজেলার সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে।
এদিকে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তার ধরকে মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রাতে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে ইউপিডিএফের চার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার জেলাজুড়ে সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।
রোববার বিকেলে ইউপিডিএফের মুখপাত্র ও খাগড়াছড়ির সংগঠক অংগ্য সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি সফল করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
আরএ