দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুরের সীমান্তবর্তী কাজীরবেড় গ্রাম থেকে ফেনসিডিলসহ জসিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে।
র্যাব—৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের জন্য জেলার মহেশপুরের সীমান্তবর্তী কাজীরবেড় গ্রামে অবস্থান করছে এমন তথ্য আসে র্যাবের কাছে।
এমন তথ্যের ওপর ভিত্তি করে সেখানে অভিযান চালায় র্যাব। পরে সেখান থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়। তখন তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল। তিনি দীর্ঘদিন ধরেই ফেনসিডিল ক্রয়—বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মামলা করে রাতেই মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জেবি