দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির একমাত্র আসন ২৯৯ নম্বর আসনে দ্বাদশ সংসদীয় নির্বাচন থেকে সরে এসেছেন জাতীয় পার্টির প্রার্থী হারুন মাতব্বর। রোববার (১৭ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, বিকেল চারটার আগে জাতীয় পার্টির প্রার্থী হারুন মাতব্বর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে, রাঙামাটি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে আমাকে জানিয়েছেন।
২৯৯ আসনে নির্বাচনি লড়াইয়ে এখনও মাঠে রয়েছেন সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।
জেবি