দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঋণের টাকা চাইতে গিয়ে চাচাতো ভাইয়ের মারধরে মৃত্যু হয়েছে সাদেক মিয়া (৪৩) নামে এক যুবকের। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চর বেতন ইউনিয়নের চর কোমর ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদেক ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে সাদেক মিয়া তার চাচাতো ভাই মো. সবুজ মিয়ার কাছে ঋণের টাকা পেত। রোববার সকালে সবুজ মিয়ার কাছে সাদেক মিয়া ঋণের টাকা চাইতে যান। সেখানে সবুজ মিয়া ক্ষিপ্ত হয়ে সাদেক মিয়াকে মারধর করে। এ ঘটনায় সাদেক মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ