দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ছোনখোলা এলাকায় মাটি বহনকারী ড্রাম ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।
রোবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই দিন সকালে আড়াইহাজারে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের সাদারদিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে নসিমনের ধাক্কায় নসিমন চালক শরীফ হোসেনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, মেহেদী হাসান (৩৮) ও নসিমনচালক মো. শরীফ (২৬)। তাদের বাড়ি আড়াইহাজার উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছনখোলা এলাকায় পৌঁছলে রাস্তার কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি কাজ কি দুমড়েমুচড়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাইভেটকারে থাকা চালকসহ চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার কারণে ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় পতিত হওয়া মাটি বহনকারী ড্রাম ট্রাক ও প্রাইভেট কার্তিক রাস্তা থেকে সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশের এএসআই রুবেল জানান, আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান। তার মরদেহ ঢামেকেরে মর্গে রাখা হয়েছে। ড্রাম ট্রাক ও প্রাইভেটটি জব্দ করা হয়েছে। ড্রাম ট্রাকের চালক পালিয়েছে তাকে আটকের চেষ্টা চলছে।
এর আগে ঢাকা থেকে বিশনন্দী ফেরীঘাট থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস গোপালদী বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নসিমনকে সজোরে ধাক্কা দিলে নসিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে গিয়ে নসিমনের চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বাসের ধাক্কায় নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। বাসসহ নসিমনটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালককে পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি