দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা লায়ন্স ক্লাব পদ্মা ইউনিট ও লিও ক্লাব পদ্মা ইউনিটের পক্ষ থেকে নেত্রকোনায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তালুকদার বাড়ির মাঠে এই কম্বল বিতরণ করেন লায়ন্স ইন্টারন্যাশনালের জোন চেয়ারপারসন ও লিওক্লাব ঢাকা পদ্মা ইউনিটের প্রতিষ্ঠাতা লায়ন মো. হালিম তালুকদার ইমন।
এ সময় ক্লাব এডভাইজার লায়ন বিউটি তালুকদার, লায়ন হালিম তালুকদারের বাবা সমাজসেবক আলহাজ মো. খোরশেদ আলম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের লক্ষ্মীপুর, আসদআটি, শেখের গাতি, শিমূল আটি, পাচঁপাই, বাঘরোয়াসহ আশপাশের অন্তত পাঁচটি গ্রামের শীর্তাত মানুষ ও কয়েকটি মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
লায়ন্স ইন্টারন্যাশনালের জোন চেয়ারপারসন ও লিওক্লাব ঢাকা পদ্মা ইউনিটের প্রতিষ্ঠাতা মো. হালিম তালুকদার ইমন বলেন, আমরা লায়নরা প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের পাশে থাকি। এ বছর শীতের শুরুতেই অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় শীতার্তদের মধ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জেবি