দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ড্যানিয়াল এগ্রো কেমিকেলস নামের একটি কয়েল কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়ের নয়াবাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের দলনেতা আলম হোসেন জানান, বেলা সাড়ে ১০টার দিকে কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মুহূর্তের মধ্যে কয়েল কারখানার কয়েলসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার ভেতরের কয়েল শুকানোর ইলেকট্রিক্যাল হিটার থেকে এই আগুন সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
জেবি