দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে বিজয় দিবসে পতাকার অবমানার অভিযোগে ১২ জন হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) সকল ৮টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেলে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা হোটেল বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১২ হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বিজয় দিবস উপলক্ষে জেলার প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় হোটেলে নাশতা খেতে এসে এর প্রতিবাদ করেন তহসিলদার ফারুক। এতে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে চড় দেন তিনি। এতে হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুকের ওপর হামলা চালায়। এ সময় তাকে হামলা থেকে বাঁচাতে গেলে তহসিলদার আরিফুর রহমানও হামলার শিকার হয়। পরে স্থানীয়রা তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করেন। পরে জাতীয় পতাকার অবমাননা করায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) ওলি উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।
কিএইচ