দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে চিনিকলের কেইন ক্যারিয়ারের ডোঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর আগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।
করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশলী) আতাউর রহমান খান, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
এ সময় অতিথিরা বলেন, আখের মূল্য বৃদ্ধি হয়েছে এজন্য আবারও আখ চাষের পরিমাণ বাড়ছে। এছাড়া আখ চাষ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা যায়, এবার লক্ষ্যমাত্রা পূরণ হবে।
২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৫২ কার্যদিবসে ৬৫ হাজার আখ মাড়াই করে চার হাজার চিনি আহরণের মাত্রা নির্ধারণ করা হয়েছে। যাতে চিনি আহরণের হার ৬ দশমিক ২০ শতাংশ। যার বিপরীতে মিলজোন এলাকায় ৩ হাজার ৮০২ একর জমিতে আখ রয়েছে।
জেবি