দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা চেকপোস্টে একটি লবণবোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজার মূল্য ৯০ কোটি টাকা বলে দাবি বিজিবির। এ সময় ট্রাকটির চালকসহ দু’জনকে আটক করা হয়।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে এসব আইস উদ্ধারের পর বেলা ৩টায় বিজিবি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানায় বিজিবি।
সংবাদ সম্মেলনে বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, মাদকগুলো নারায়ণগঞ্জে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল।
গ্রেপ্তার চালকের নাম মো. কেফায়েত উল্লাহ। তার বাড়ি টেকনাফের নোয়াখালী পাড়ায়। আটক অন্যজনের নাম মো. হারুন। তার বাড়ি মহেশখালীয়া পাড়ায়।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানিয়েছেন, উদ্ধার মাদক টেকনাফের সাবরাং ইউনিয়নের কালামিয়ার ছেলে হোসাইন আহমদের। তাকে ধরতে টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চলছে।
তবে মাদকগুলো সীমান্তের কোন পথ দিয়ে কীভাবে পাচার করে আনা হয়েছে এবং কোথায় মজুদ রাখা হয়েছিল, এ ব্যাপারে আটককৃতদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানায় বিজিবি।
সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাক তল্লাশি করা হয়। লবণের বস্তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ দশমিক ০২০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যেখানে নগদ তিন লাখ ৩৬ হাজার টাকা, মদ ১ বোতল, চাকু ও তিনটি মোবাইল পাওয়া গেছে।
জেবি