দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোবাইল ফোনে গেইম খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় বন্ধুর ঘুসিতে চট্টগ্রামের ইপিজেড এলাকায় আবদুল্লাহ নামের এক শিশু মারা যাওয়ার ঘটনার সঙ্গে জড়িত হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে নগরীর ইপিজেড হামিদ আলী টেন্ডল রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন জানান, নিহত আবদুল্লাহ এবং হাসান ইপিজেডের একটি মাদরাসায় পড়তো। পরে আবদুল্লাহ বরগুনার বাড়িতে চলে যায়। কিছুদিন আগে বার্ষিক পরীক্ষা দিয়ে চট্টগ্রাম আসে।
ঘটনার দিন সকাল বেলা নিহত আবদুল্লাহ বন্ধু হাসানের সঙ্গে তার বাসায় যায়। সেখানে মোবাইলে গেইম খেলা নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাসান তার বন্ধু আবদুল্লাহর গলার নিচে ঘুসি মারলে সে মারা যায়।
সন্ধ্যার সময় হাসানের মা গার্মেন্টস থেকে বাসায় ফিরে এ ঘটনা জানতে পারে। পরে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য হাসান ও তার মা রাত দুইটায় আবদুল্লাহর মরদেহ একটি বস্তায় করে পাশের একটি গলিতে ফেলে দেয়।
তবে বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি নিহত আবদুল্লাহর বাবা মাহমুদ তালুকদারের। এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। ঘটনার পর আবদুল্লাহকে অপহরণ করা হয়েছে বলে জানিয়ে তার বাবার কাছ থেকে হাসান ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলেও জানান তিনি।
জেবি