দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটি-২৯৯ আসনে দ্বাদশ সংসদীয় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অনিবন্ধিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস ) সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে বিষয়টি তিনি নিশ্চিত করেন।
ঊষাতন তালুকদার বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। নিয়ম অনুযায়ী দুপুরে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।
২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছিলেন পিসিজেএসএস নেতা ঊষাতন তালুকদার। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তবে ২০১৪ সালের নির্বাচনে শুধু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এই আসনে ঊষাতন তালুকদার সরে দাঁড়ানোর কথা বললেও ২৯৯ আসনে নির্বাচনি লড়াইয়ে এখনও মাঠে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হারুন মাতব্বর, সংস্কৃতি মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহ মো. মিজানুর রহমান।
জেবি/এইউ