দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঋণের বোঝাই যেন গলার ফাঁসি হল থুইমংয়ের। এ বোঝা সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছন তিনি।
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়াতে গলায় রশি পেঁচিয়ে থুইমং নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মৃত থুইমং মারমা (৪৫) রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড মহাজন পাড়া গ্রামের চিংহ্লামং মারমার ছেলে। স্থানয়ী সূত্রে জানা গেছে, থুইমং মারমাকে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হঠাৎ নিজ ঘরের বিমের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে থুইমংকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার স্ত্রী জানান, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়েছিলেন তার স্বামী। আমার ধারণা এ ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল ইসলাম জানান, বাঙালহালিয়ায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
জেবি