দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আপিল আবেদনের শুনানি চলছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আপিল আবেদনের শুনানি শুরু হয়।
এ শুনানিতে কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী। বৃহস্পতিবার প্রার্থীর প্রস্তাবকারী অসিতবরণ দাস নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ ডিসেম্বর সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন রির্টানিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। পরে গত ৪ ডিসেম্বর নির্বাচন কমিশনে তার প্রতিনিধির মাধ্যমে আপিল করেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নিয়ে শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান সাংবাদিক শরিফুল আলম চৌধুরী। ফলে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।
জেবি