দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকা থেকে উদ্ধার হওয়া হরিণটি মারা গেছে। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হরিণটি মারা যায়।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপকূলীয় বনবিভাগ বিকেলে উদ্ধার করা হরিণটিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে।
বনবিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, বঙ্গবন্ধু শিল্পজোনের বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর আমাদের কাছে খবর পাঠান সেখানে একটি জলাশয়ের পাশে একটি হরিণ আহত অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে বনকর্মীরা হরিণটি উদ্ধার করে বিকেলে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মুমূর্ষু হরিণটি চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যায়।
জেবি